রাজশাহীতে ২৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Drug dealer arrested with 28 kg of marijuana
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:- ৩০ অক্টোবর ২০২৬ ০৪:০৩ অপরাহ্ন আইন-আদালত
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:- ৩০ অক্টোবর ২০২৬ ০৪:০৩ অপরাহ্ন
রাজশাহীতে ২৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ মো. প্রিভেল ইসলাম (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তার কাছ থেকে মাদক কেনাবেচায় ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

​ শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) এসআরবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


 বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির একটি আভিযানিক দল জানতে পারে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন এস আর পার্সেল সার্ভিসেস লিমিটেড এলাকায় অবৈধ মাদকদ্রব্য সংগ্রহের উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছেন।

​এই তথ্যের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন এসআরবির সদস্যরা। অভিযানে ঘটনাস্থল থেকে মো. প্রিভেল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রসুনচক এলাকায়; তার বাবার নাম মো. নাজমুল হক।


​অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তির হেফাজতে থাকা ২৮ কেজি গাঁজা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে জব্দতালিকা মূলে আলামতগুলো জব্দ করা হয়।

​প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


​মাদকদ্রব্যের অবৈধ বিস্তার রোধ, মাদক কারবারিদের শনাক্তকরণ এবং সার্বিক অপরাধ নিয়ন্ত্রণে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।