নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান

6 drug addicts sentenced in mobile court
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ২৮ অক্টোবর ২০২৬ ১২:১৪ অপরাহ্ন আইন-আদালত
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ২৮ অক্টোবর ২০২৬ ১২:১৪ অপরাহ্ন
নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে  ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান
নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান

নওগাঁর নিয়ামতপুরে পৃথক স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতে  ছয়জনকে মাদক সেবনের দায়ে বিভিন্ন মেয়াদে  কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার  (২৭ অক্টোবর ) উপজেলার কানইল, ডাঙ্গাপাড়া, কড়কড়িয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুর্শিদা খাতুন। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয় এ মাদক বিরোধী অভিযানে সহায়তা করে। 

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কানইল গ্রামের  শ্রী মড়ল মুর্মুর ছেলে শ্রী বিনত মুর্মু ও একই এলাকার মৃত মতিয়া দাসের ছেলেন উত্তম দাস(২৫), ধরমপুর গ্রামের মৃত মহর বকসোর ছেলে  মো. মজিবর রহমান(৫৫), ডাঙ্গাপাড়া গ্রামের মৃত এমাজউদ্দীন মন্ডলের ছেলে মো. বজলুর রহমান(৪৫), কড়কড়িয়া গ্রামের মৃত চিরুয সিংহের ছেলে শ্রী ধীরেন (৪৫) ও ভাবিচা গ্রামের মৃত পরেশ ভৌমিকের ছেলে তপন ভৌমিক (৪০)। 

এদের মধ্যে বিনত মুর্মু, মজিবর রহমান ও বজলুর রহমানকে ১০০ টাকা করে অর্থদণ্ড ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উত্তম দাসকে ৫০ টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া  ধীরেন ও তপন ভৌমিককে ৫০০ টাকা করে অর্থদণ্ড ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে দণ্ডপ্রাপ্ত ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মাদক সেবনের অভিযোগে ওই ছয়জনকে আটক করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের  নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের  দণ্ডাদেশ দেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুর্শিদা খাতুন বলেন, মাদক সেবনের দায়ে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।