গোমস্তাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

World Handwashing Day
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ২৮ অক্টোবর ২০২৬ ১২:২৪ অপরাহ্ন সারা বাংলা
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ২৮ অক্টোবর ২০২৬ ১২:২৪ অপরাহ্ন
গোমস্তাপুরে বিশ্ব  হাত ধোয়া দিবস পালিত
গোমস্তাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

"হাত ধোয়ার নায়ক হোন" এ বক্তব্যকে সামনে রেখে  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বর্ণাঢ্য র‍্যালী, সঠিক নিয়মে হাত ধোয়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর আয়োজনে উপ-সহকারী প্রকৌশলী ইউসফ আলী সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান।

বুধবার সকালে বর্ণাঢ্য র‍্যালী উপজেলা চত্বর থেকে বেরিয়ে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়। প্রদর্শনে উপ সহকারী ইউসুফ আলী সঠিক নিয়মে হাত ধোয়া বিভিন্ন বর্ণনা দিয়ে দেখান।



সে সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল হামিদ, পিআইও যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ, পল্লী উন্নয়ন অধিদপ্তরের রইসুন ইসলাম, আইসিটি কর্মকর্তা জাহিদ হাসানসহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী,  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।