৩ নভেম্বর বিএনপি নেতা সালেহ্ উদ্দিন বেবীর ২১তম মৃত্যুবার্ষিকী

Saleh Uddin Baby's 21st death anniversary
নিজস্ব প্রতিবেদক:- ০২ নভেম্বর ২০২৬ ০৯:৩৬ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক:- ০২ নভেম্বর ২০২৬ ০৯:৩৬ অপরাহ্ন
৩ নভেম্বর বিএনপি নেতা সালেহ্ উদ্দিন বেবীর ২১তম মৃত্যুবার্ষিকী
রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সিন্ডিকেট সদস্য মরহুম সালেহ্ উদ্দিন বেবীর তিন নভেম্বর ২১তম মৃত্যুবার্ষিকী।

রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সিন্ডিকেট সদস্য মরহুম সালেহ্ উদ্দিন বেবীর তিন নভেম্বর ২১তম মৃত্যুবার্ষিকী।

২০০৫ সালের ৩ নভেম্বর অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে একজন দক্ষ সংগঠক, সৎ রাজনীতিক ও সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন।

বিএনপির রাজশাহী মহানগর কমিটিকে সংগঠিত ও শক্তিশালী করতে সালেহ্ উদ্দিন বেবীর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

তাঁর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ ফজর রাজশাহী নগরীর মহিষবাথান গোরস্থানে তাঁর কবর জিয়ারত করবেন পরিবার, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। এছাড়া বাদ মাগরিব নগরীর শিমলা পার্ক সংলগ্ন নূর জামে মসজিদে তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

 রাজশাহীতে  রাজনীতি, সমাজ ও মানবসেবায় তাঁর অবদান রাজশাহীবাসী তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।