হামের উপসর্গে নিয়ে আরও ৪ জনের মৃত্যু

infected with measles
অনলাইন ডেস্ক ০৭ নভেম্বর ২০২৬ ০৫:০৮ অপরাহ্ন স্বাস্থ্য
অনলাইন ডেস্ক ০৭ নভেম্বর ২০২৬ ০৫:০৮ অপরাহ্ন
হামের উপসর্গে নিয়ে আরও ৪ জনের মৃত্যু
সংগৃহীত ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ৯৮৮ জন নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।


শনিবার (৭ নভেম্বর)  স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে ৬১ জন নিশ্চিত হাম রোগী। নতুন মারা যাওয়া ৪ জনের মধ্যে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ঢাকায় দুজন এবং সিলেটে দুজন মারা গেছেন।


চলতি বছরের ১৫ মার্চ থেকে অদ্যাবধি দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৭ হাজার ৭০২ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২৪ হাজার ৩৫৫ জন। এছাড়া এই সময়ে হামে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ১৭৫ জনের সন্দেহজনক মৃত্যু হয়েছে, যার মধ্যে ১০৫টি নিশ্চিত মৃত্যু।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৮৮৩ জন হাম রোগী। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৬৩ জন। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মোট দুই লাখ ১১ হাজার ৮৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং দুই লাখ ৩ হাজার ২৫৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। 


বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪২৮ জন রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে এবং এই বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিলেটে ১৪২ জন শনাক্ত ও ২ জনের মৃত্যু হয়েছে, চট্টগ্রামে ১৬৩ জন, বরিশালে ৯৭ জন, ময়মনসিংহে ৫২ জন, খুলনায় ৪০ জন, রাজশাহীতে ৩৩ জন এবং রংপুরে ৩৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।