রাজশাহীতে আদিবাসী শিল্পীদের নিয়ে ‘গানে গানে সম্প্রীতি’ অনুষ্ঠিত

'Harmony in song'
ছোটন সরদার ০৭ নভেম্বর ২০২৬ ০৬:১৫ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ০৭ নভেম্বর ২০২৬ ০৬:১৫ অপরাহ্ন
রাজশাহীতে আদিবাসী শিল্পীদের নিয়ে ‘গানে গানে সম্প্রীতি’ অনুষ্ঠিত
ছবি - বিজয় বাংলা

রাজশাহীতে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর শিল্পীদের অংশগ্রহণে ‘গানের আসর—গানে গানে সম্প্রীতি’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার ৭ নভেম্বর বিকেল চারটায় রাজশাহী  কোলাহল ফুড কোডে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিরুল ইসলাম কনক,রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক সামশন হাঁসদা, আদিবাসী গবেষক ও লেখক স্টিফান সরেন, উদীচী শিল্পীগোষ্ঠীর রাজশাহী জেলা সাধারণ সম্পাদক শাহিনূর রহমান সোনা, সমাজকর্মী আফজাল হোসেন।

বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর শিল্পীদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে আদিবাসী সংস্কৃতি, ঐতিহ্য ও লোকজ সংগীতের বৈচিত্র্য তুলে ধরা হয়। গানের মাধ্যমে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, গান ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের মাধ্যমে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে আদিবাসীদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য পরিচিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানটির আয়োজন করে ঐতিহ্য উন্নয়ন ও সাংস্কৃতিক সংস্থা।