পঞ্চগড়ে দেখা নেই সূর্যের, বাড়ছে শীত

No sun in Panchagarh, winter is increasing
অনলাইন ডেস্ক ১৭ নভেম্বর ২০২৬ ১২:৫১ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১৭ নভেম্বর ২০২৬ ১২:৫১ অপরাহ্ন
পঞ্চগড়ে দেখা নেই সূর্যের, বাড়ছে শীত
--সংগৃহীত ছবি

উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি। সকাল গড়িয়ে বেলা বাড়লেও দেখা নেই সূর্যের।

আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দিনের বেলায়ও অনুভূত হচ্ছে ঠাণ্ডা। বিশেষ করে সকাল ও সন্ধ্যার পর শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে।

মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সোমবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে গতকাল সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে আসায় দিনভর আবহাওয়ায় শীতের অনুভূতি বাড়ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে বায়ুমণ্ডলের নিম্নস্তরে অতিরিক্ত জলীয় বাষ্পের উপস্থিতি, আকাশ মেঘাচ্ছন্ন থাকা এবং বাতাসের স্থিরতার কারণে এমন আবহাওয়া বিরাজ করছে।

মেঘের কারণে সূর্যের আলো ভূপৃষ্ঠে পৌঁছাতে পারছে না। ফলে ভূপৃষ্ঠ বা মাটি পর্যাপ্ত উত্তপ্ত হচ্ছে না। এতে দিনের বেলায়ও ঠাণ্ডা অনুভূত হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বর্তমানে মৌসুমি বায়ুর সক্রিয় ও নিষ্ক্রিয় অবস্থার পরিবর্তনশীল আচরণও আবহাওয়ার ওপর প্রভাব ফেলছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এই পূর্বাভাসটি কেটে গেলে সারা দিন কুয়াশা পড়ার সম্ভাবনা থাকবে না।

তবে শীতের তীব্রতা বেশি অনুভূত হবে।