শাহীন আক্তার কে বিজয়ী করতে॥ জালিয়া পালং ইউনিয়নের ওয়ার্ড গুলোতে উঠান বৈঠক

Parliament election
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৩ ডিসেম্বর ২০২৩ ০১:০৪ অপরাহ্ন নির্বাচন
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৩ ডিসেম্বর ২০২৩ ০১:০৪ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কক্সবাজারের (উখিয়া টেকনাফ) থেকে নৌকার মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার চৌধুরীকে বিজয় করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ জালিয়া পালং ইউনিয়ন শাখার ১, ৩, ৪, ৫, ৬, ৭ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৩ ডিসেম্বর আয়োজিত ওঠান বৈঠক গুলোতে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী।

বৈঠক গুলোতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন।

ওঠান বৈঠক গুলোতে সর্বস্তরের মানুষের ব্যাপক সাড়া পড়ে। সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে শাহীন আক্তার চৌধুরীকে বিজয়ী করবে জানান।