‘কুমিরের দরজা’
'Crocodile Door' drama
চলতি সময়ের জনপ্রিয় দুই তারকা খায়রুল বাশার ও সাবিলা নূর। সম্প্রতি এ দুই তারকা শেষ করেছেন ‘কুমিরের দরজা’ শিরোনামের একটি নাটকের শূটিং। এটি নির্মাণ করেছেন মারুফ হোসাইন সজিব। প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ হবে। নাটকটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।
নাটকটি প্রসঙ্গে প্রযোজক জামাল হোসেন বলেন, আমার রঙ্গন মিউজিকে সব সময় সুস্থধারার গল্পের নাটক নির্মাণ করে আসছি। আমি চাই বিনোদনের মাধ্যমে দর্শক যেন নাটক থেকে একটি ম্যাসেজ পায়। সে রকম গল্প নিয়েই আমি কাজ করছি। এ নাটকের নাম শুনলেই একট ব্যতিক্রম মনে হয়। নাটকের নামের মতো গল্পতেও বেশ নতুনত্ব আছে।’
বিবিএন/৭ মার্চ / অচ