নিয়ামতপুরে ২১৮ টি ইয়াবা বড়িসহ দুই কারবারি গ্রেপ্তার

Two traders arrested with 218 Yaba pills
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি ০৭ মার্চ ২০২৪ ০৭:৫৭ পূর্বাহ্ন আইন-আদালত
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি ০৭ মার্চ ২০২৪ ০৭:৫৭ পূর্বাহ্ন
নিয়ামতপুরে ২১৮ টি ইয়াবা বড়িসহ দুই কারবারি গ্রেপ্তার
নিয়ামতপুরে ২১৮ টি ইয়াবা বড়িসহ দুই কারবারি গ্রেপ্তার

নওগাঁর নিয়ামতপুরে অভিযান চালিয়ে ২১৮ টি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার(৬ মার্চ) রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের চকমনসুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। আটককৃতরা হলেন বাহাদুরপুর ইউনিয়নের সাদাপুর শ্যামপুর গ্রামের আইদুল সরদারের ছেলে নাইম ইসলাম ওরফে সুপার (২৫) ও একই গ্রামের শরিফুল শেখের ছেলে রিমন শেখ (২১)।

থানা-পুলিশ  সূত্রে জানা গেছে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাহাদুরপুর ইউনিয়নের চকমনসুর এলাকায় দু'জন ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছিল। পরে সেখানে অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্হিতি টের পেয়ে দু'জন পালানোর চেষ্টা করলে পুলিশের সদস্যরা তাদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করলে নাইম ইসলাম ওরফে সুপার তার পরিহিত জামার পকেট থেকে পলিথিন ব্যাগ বের করে দিলে ২১৮ টি ইয়াবা বড়ি জব্দ করে পুলিশের সদস্যরা। 

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস) মাইদুল ইসলাম বলেন, আটক দু'জনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।