রাজশাহীতে ৪৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

2 arrested with 48 kg of marijuana
নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:- ০২ নভেম্বর ২০২৬ ০২:৪৭ অপরাহ্ন আইন-আদালত
নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:- ০২ নভেম্বর ২০২৬ ০২:৪৭ অপরাহ্ন
রাজশাহীতে ৪৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
মহানগরীর বোয়ালিয়া থানার উপশহর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার উপশহর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও একজনসহ অজ্ঞাতনামা কয়েকজন পালিয়ে যায়।

গ্রেপ্তাররা হলেন—পবা থানার বাগধানী গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ সজিব (২৭) এবং রাজশাহীর গোদাগাড়ী থানার পালপুর ধরমপুর গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ রায়হান (২০)।

পুলিশ জানায়, গত ১ নভেম্বর দুপুর আনুমানিক সোয়া ৩টার দিকে উপশহর সেক্টর-২ এলাকার হোল্ডিং নম্বর-৪৯-এর একটি প্লটের ছাপড়া টিনশেড ঘরে অভিযান চালায় উপশহর পুলিশ ফাঁড়ির একটি দল। অভিযানকালে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজপাড়া থানার লক্ষ্মীপুর ডিঙ্গাডোবা এলাকার মোঃ সাইদুর রহমানের ছেলে মোঃ বিপ্লব আলী (৩৯) এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন কৌশলে পালিয়ে যায়।

পুলিশের দাবি, গ্রেপ্তার ও পলাতকরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গ্রেপ্তার সজিবের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।রাজশাহী খবর

এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামি ও অজ্ঞাতনামা অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।