যেসব এলাকায় শনিবার রাত থেকে গ্যাস থাকবে না

Gas supply shut off
অনলাইন ডেস্ক: ০৯ মার্চ ২০২৪ ০৪:০৪ পূর্বাহ্ন বিশেষ সংবাদ
অনলাইন ডেস্ক: ০৯ মার্চ ২০২৪ ০৪:০৪ পূর্বাহ্ন
যেসব এলাকায় শনিবার রাত থেকে গ্যাস থাকবে না
.....সংগৃহীত ছবি

গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আজ শনিবার ও আগামীকাল রোববার দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত ১০টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত সিলেট শহর ও তৎসংলগ্ন এলাকায় (দক্ষিণ সুরমা ও ক্যান্টনমেন্ট এলাকা ব্যতীত) গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

কারিগরি কারণে উল্লিখিত সময়সূচির হ্রাস/বৃদ্ধি হতে পারে বলেও জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।