আরএমপি'র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Monthly crime review meetings
অনলাইন ডেস্ক ১০ মার্চ ২০২৪ ০৪:৩৯ পূর্বাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১০ মার্চ ২০২৪ ০৪:৩৯ পূর্বাহ্ন
আরএমপি'র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
আরএমপি'র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ২০২৪ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১১.৩০ টায় আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি'র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম।

অপরাধ পর্যালোচনা সভায় বরাবরের মত এ মাসেও পুলিশ কমিশনার মহোদয় কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ১১ জন বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মাঝে সম্মাননা স্মারক এবং ৭ জনকে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করেন। প্রতি মাসেই তিনি কর্মোদ্দীপনা বাড়াতে মাঠ পর্যায়ের পুলিশ সদস্য ও কর্মকর্তাদের পুরস্কৃত করে থাকেন।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কিশোর অপরাধ, মাদক উদ্ধার, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলাসমূহের অগ্রগতি ও দেশের বর্তমান পরিস্থিতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অপরাধ পর্যালোচনায় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ আরএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ রাজশাহীস্থ পুলিশের বিভিন্ন ইউনিট ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।