বঙ্গবন্ধুর সমাধিতে প্রফেসর মশিউর রহমানের শ্রদ্ধা

Tribute to Professor Moshiur Rahman
অনলাইন ডেস্ক ১৭ মার্চ ২০২৪ ০১:৪৮ পূর্বাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১৭ মার্চ ২০২৪ ০১:৪৮ পূর্বাহ্ন
বঙ্গবন্ধুর সমাধিতে প্রফেসর মশিউর রহমানের শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে প্রফেসর মশিউর রহমানের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মদিনের সকালে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

রোববার (১৭ মার্চ) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। 

পরে বঙ্গবন্ধু এবং ১৫ আগস্টে নিহত তার পরিবারের সদস্যদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। 

এ সময় উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রগেলোর পরিচালকদের নেতৃত্বে অনুরূপ কর্মসূচি পালন করা হয়। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। 

উল্লেখ্য, ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু। কালক্রমে তার হাত ধরেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান পায় আজকের বাংলাদেশ।