চাপাপড়াদের আর্তনাদ

কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত

9 coaches of Vijay Express derailed
অনলাইন ডেস্ক ১৭ মার্চ ২০২৪ ০৬:৪৫ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১৭ মার্চ ২০২৪ ০৬:৪৫ পূর্বাহ্ন
কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত
বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত

কুমিল্লার নাঙ্গলকোটে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। রবিবার (১৭ মার্চ) দুপুর পৌনে দুই ঘটিকার দিকে লাঙ্গলকোট উপজেলার হাসানপুর স্টেশনের আউটারে তেজের বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

লাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাসিস চৌধুরী  এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী উল্টে যাওয়া বগির নিচে চাপা পড়েছেন। তারা বাঁচার আকুতি জানাচ্ছেন। এছাড়াও প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। 

এ ঘটনায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, বগি লাইনচ্যুত হয়ে বেশ কয়েকজন যাত্রী চাপা পড়েছে। স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করছে।