চট্টগ্রাম বিমানবন্দরে গুঁড়া করে সোনা এনেও ধরা

Powdered gold
অনলাইন ডেস্ক: ১৭ মার্চ ২০২৪ ০৭:৪২ পূর্বাহ্ন বিশেষ সংবাদ
অনলাইন ডেস্ক: ১৭ মার্চ ২০২৪ ০৭:৪২ পূর্বাহ্ন
চট্টগ্রাম বিমানবন্দরে গুঁড়া করে সোনা এনেও ধরা
....সংগৃহীত ছবি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে আধা কেজি ওজনের সোনা জব্দ করা হয়েছে। রোববার (১৭ মার্চ) সকালে অভিযান চালিয়ে এ সোনা জব্দ করা হয়।

অভিযুক্ত যাত্রীর নাম মোহাম্মদ নেজাম উদ্দিন। তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা।

বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র জানায়, অভিযুক্ত নেজাম রোববার ভোর ৬টা ৪০ মিনিটের দিকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটযোগে চট্টগ্রাম পৌঁছান। এসময় তার ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার ব্যাগে ২৩৫ গ্রাম ওজনের সোনার গুঁড়া (২৪ ক্যারেট), ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার (২২ ক্যারেট) এবং একটি ১১৬ দশমিক ৫ গ্রাম ওজনের সোনার বার পাওয়া যায়। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযুক্ত যাত্রীকে পতেঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।