আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

RFL Group Jobs
অনলাইন ডেস্ক: ২২ মার্চ ২০২৪ ০৪:০৯ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক: ২২ মার্চ ২০২৪ ০৪:০৯ পূর্বাহ্ন
আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
...প্রতিকী ছবি

আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কর্পোরেট সেলস (গার্মেন্টস অ্যাক্সেসরিজ) বিভাগ সিনিয়র এক্সিকিউটিভ/ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২১ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 

বিভাগ: কর্পোরেট সেলস (গার্মেন্টস অ্যাক্সেসরিজ)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/সম্মান ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: গার্মেন্ট অ্যাক্সেসরিজ বিষয়ে জ্ঞান থাকতে হবে। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম 

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, ট্যুর ভাতা, পারফরম্যান্স বোনাস, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, বিক্রয় কমিশন। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২০ এপ্রিল ২০২৪