রেলওয়ে পাকশী বিভাগে তিন স্টেশন মাস্টারের কর্মস্থল পরিবর্তন ও বদলি
বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের পরিবহন ও বাণিজ্যিক বিভাগের যৌথ সম্মতিতে অপারেশনাল ও প্রশাসনিক স্বার্থে তিন জন স্টেশন মাস্টারকে (এসএম) নতুন কর্মস্থলে বদলি ও কর্মবণ্টন করা হয়েছে। গত ০৫-১১-২০২৬ তারিখে বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোহাঃ মোসারেফ হোসেন ভূঁঞা স্বাক্ষরিত এক দপ্তরাদেশে এই বদলির আদেশ জারি করা হয়।
আদেশ অনুযায়ী বদলিকৃত ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন,মোঃ জিয়াউল আহসান (এসএম গ্রেড-১, চুক্তিভিত্তিক): তিনি বর্তমানে রাজশাহী কর্মরত ছিলেন। গত ২৫-০৯-২০২৬ হতে কর্মে অনুপস্থিত থাকায় পরবর্তী কার্যক্রমের জন্য তাকে ডিটিও, পাকশী দপ্তরে সংযুক্ত রাখা হয়েছে। মোঃ শহিদুল আলম (এসএম গ্রেড-৩): তিনি রহনপুর (প্রেষণে কর্মরত চাঁপাইনবাবগঞ্জ) কর্মরত ছিলেন। তাকে চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার এবং এর পাশাপাশি এসএম গ্রেড-২ এর অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে এবং মোঃ ময়েজ উদ্দিন (এসএম গ্রেড-৩ পিএসএম): তিনি রাজশাহী কর্মরত ছিলেন। তাকে রাজশাহীর ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার হিসেবে এসএম গ্রেড-১ এর অতিরিক্ত দায়িত্ব পালন করার দায়িত্ব দেওয়া হয়েছে।
অপারেশনাল ও প্রশাসনিক স্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে দপ্তরাদেশে উল্লেখ করা হয়েছে। এছাড়া আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রেলওয়ের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে।