নবনিযুক্ত বিভাগীয় কমিশনারকে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের ফুলেল শুভেচ্ছা

Md. Ershad Ali Isha
নিজেস্ব প্রতিবেদক ০৮ নভেম্বর ২০২৬ ০৭:৪৫ অপরাহ্ন সারা বাংলা
নিজেস্ব প্রতিবেদক ০৮ নভেম্বর ২০২৬ ০৭:৪৫ অপরাহ্ন
নবনিযুক্ত বিভাগীয় কমিশনারকে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের ফুলেল শুভেচ্ছা

রাজশাহীর নবনিযুক্ত বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।


রোববার (৮ নভেম্বর) বিকেলে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা। এ সময় তিনি ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান ।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা এবং নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার চৌধুরী।