টংক আন্দোলনের নেত্রী কুমুদিনী হাজংয়ের মৃত্যুতে শোক

The leader of the Tonk movement
নিজস্ব প্রতিবেদক ২৩ মার্চ ২০২৪ ০২:২২ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক ২৩ মার্চ ২০২৪ ০২:২২ অপরাহ্ন
টংক আন্দোলনের নেত্রী কুমুদিনী হাজংয়ের মৃত্যুতে শোক
টংক আন্দোলনের নেত্রী কুমুদিনী হাজংয়ের মৃত্যুতে শোকবার্তা

ঐতিহাসিক টংক আন্দোলনের সংগ্রামী নেত্রী কুমুদিনী হাজং আজ ২৩ মার্চ ২০২৪ শনিবার বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। ৯২ বছর বয়সী কুমুদিনী হাজং নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বহেরাতলী গ্রামের নিজ বাড়িতে মারা যান। তাঁর মৃত্যুতে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি গভীর শোক প্রকাশ করছে।

কুমুদিনী হাজং টংক আন্দোলন বা হাজং বিদ্রোহের সংগ্রামী নেত্রী ও অন্যতম স্বাক্ষী ছিলেন। ব্রিটিশ বিরোধী টংক আন্দোলনের ফলে ১৯৫০ সালে টংক প্রথা বিলুপ্ত হয়।