পুলিশের অভিযানে মোট ২১ জনকে আটক

Arrested for various crimes
নিজস্ব প্রতিবেদক: ২৮ মার্চ ২০২৪ ০২:২১ পূর্বাহ্ন আইন-আদালত
নিজস্ব প্রতিবেদক: ২৮ মার্চ ২০২৪ ০২:২১ পূর্বাহ্ন
পুলিশের অভিযানে মোট ২১ জনকে আটক
....প্রতিকী ছবি

গত (২৭শে মার্চ ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২১ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৪ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-১, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, কর্ণহার থানা-১ জন ও ডিবি পুলিশ-৯ জনকে আটক করে। যার মধ্যে ৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১২ গ্রেফতার করা হয়েছে। 

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ২২.৫ গ্রাম হেরোইন ও ৯৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।