রাজশাহীতে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ২১

RMP-DB Operation
নিজস্ব প্রতিবেদক : ২৮ ডিসেম্বর ২০২৩ ০৫:২৬ পূর্বাহ্ন আইন-আদালত
নিজস্ব প্রতিবেদক : ২৮ ডিসেম্বর ২০২৩ ০৫:২৬ পূর্বাহ্ন

 গত (২৭ ডিসেম্বর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২১ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৩ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-৬ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-২, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে। যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৬ গ্রেফতার করা হয়েছে। 

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।