বাবুডাইং আলোর পাঠশালার স্কাউট সদস্যদের নিয়ে তাবুকলা বিষয়ে প্রশিক্ষণ
প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাবুডাইং আলোর পাঠশালায় সহপাঠ্যক্রমিক কার্যক্রম চলমান রয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার কাব ও স্কাউট সদস্যদের নিয়ে তাবুকলা ও সাংস্কৃতিক দলগুলো চর্চা করে। এতে অংশ নেয় সাতটি দল।
বেলা ১১টায় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাঈদ মাহমুদের নেতৃত্বে কাব ও স্কাউট সদস্যরা তাবুকলা সম্পর্কে হাতে-কলমে জ্ঞান লাভ করে। এসময় তারা তাবু টানানোর নিয়ম-কানুন, মাপ-যোগ, রশির বাঁধন বা গেরো সম্পর্কে ধারনা পায়। নিজেরা হাতে হাতে তাবু টানানো শিখে। এছাড়া তাবুবাসের সকল কলা-কৌশল সম্পর্কে তারা ধারণা লাভ করে। এরমাধ্যমে তারা যেকোন দুর্যোগকালীন ও জরুরী প্রয়োজনে স্বল্প সময়ে আবাস নির্মাণের সহজ পদ্ধতি হাতে-কলমে শিখে। এতে শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশ নেয়।
অন্যদিকে সিনিয়র শিক্ষক নির্মল কোল সরেন ও খন্ডকালীন শিক্ষক ট্রেম হাসদার নেতৃত্বে পাঁচটি সাংস্কৃতিক দলা চর্চা করে।