কমলকে বিজয় করার লক্ষ্যে

কক্সবাজার 'সঙ্গীতায়তনে' প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Parliament election
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ৩০ ডিসেম্বর ২০২৩ ০১:৪২ পূর্বাহ্ন নির্বাচন
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ৩০ ডিসেম্বর ২০২৩ ০১:৪২ পূর্বাহ্ন

কক্সবাজারের প্রাচীনতম সংগীত শিক্ষা প্রতিষ্ঠান 'সঙ্গীতায়তন' এর আজীবন সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল তথা নৌকা মার্কাকে বিজয় করার লক্ষ্যে সঙ্গীতায়তন এর এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় 'সঙ্গীতায়তন' মিলনায়তনে প্রতিষ্ঠানের সভাপতি এডভোকেট সেলিম নেওয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুপুর বড়ুয়ার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি প্রকৌশলী বদিউল আলম, সহ সভাপতি শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক তালেব মাহমুদ, অর্থ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, সাংস্কৃতিক সম্পাদক নাছির উদ্দীন বিপু, নির্বাহী সদস্য অধ্যাপক রায়হান উদ্দীন, এডভোকেট আবু হায়দার ওসমানী, এডভোকেট তাপস রক্ষিত, সত্যপ্রিয় চৌধুরী দোলন ও জুলফিকার আলী প্রমুখ। 


সভায় বক্তারা আগামী ৭ জানুয়ারি ২০২৪ইং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ সদর, রামু, ঈদগাঁও সংসদীয় আসনে সাইমুম সরওয়ার কমলকে বিজয় করার লক্ষ্যে 'সঙ্গীতায়তন' এর সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।