কক্সবাজারে টমটম নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ২

Arrest 2
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ৩০ এপ্রিল ২০২৪ ০৬:১৬ অপরাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ৩০ এপ্রিল ২০২৪ ০৬:১৬ অপরাহ্ন
কক্সবাজারে টমটম নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ২
টমটম নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে কক্সবাজার শহর থেকে দুইজনকে গ্রেফতার করে ট্যুরিস্ট পুলিশ।

টমটম নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে কক্সবাজার শহর থেকে দুইজনকে গ্রেফতার করে ট্যুরিস্ট পুলিশ। 

গতকাল পরিচালিত অভিযানে গ্রেফতাররা হলো আবু নাসের (১৯), পিতা-ইসমাইল, বাচা মিয়ার ঘোনা পিটিআই স্কুল, ৭নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা এবং মোঃ সোহেল (২১), পিতা-জকির আহমেদ, সিকদার বাজার, ৬নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

দৈনিক স্বদেশ প্রতিদিনকে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওন এর অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, আগত পর্যটকদের ভ্রমণকে নিরাপদ করতে সদা জাগ্রত ট্যুরিস্ট পুলিশ। পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশের সহযোগিতা পেতে কল করা যাবে টুরিস্ট পুলিশের হট লাইন নাম্বার +৮৮ ০১৩২০ ২২ ২২ ২২ বা +৮৮ ০১৮ ৮৭ ৮৭ ৮৭ ৮৭ এই নম্বরে।