নাসেরের মতে আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ তারকা

Nasser
অনলাইন ডেস্ক ৩০ ডিসেম্বর ২০২৩ ০৭:০৪ পূর্বাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ৩০ ডিসেম্বর ২০২৩ ০৭:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ বিশ্বকাপে সবচেয়ে বড় চমক ছিলেন রাচিন রবীন্দ্র। এই কিউই অলরাউন্ডার ব্যাটে-বলে তার ধারবাহিকতা দিয়ে নজর কেড়েছেন সবার। অন্যদিকে ভারত বিশ্বকাপে খুব একটা সুবিধা করতে পারেননি শুবমান গিল। তবে বছর জুড়ে তার ব্যাটে রানের ফোয়ারা ছুটেছে। এই দুই তরুণকেই ভবিষ্যৎ তারকা মনে করেন নাসের হুসেইন।

এ বছর ৪৭ ম্যাচে ৪৮.৩১ গড়ে ২ হাজার ১২৬ রান করেছেন গিল। যেখানে সাতটি সেঞ্চুরির সঙ্গে ১০টি হাফ সেঞ্চুরি করেছেন এই ওপেনার। আরো একটা পরিসংখ্যান তার ফর্মের চিত্রটা স্পষ্ট করবে, তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এ বছর বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রহক তিনি।

গিল প্রসঙ্গে নাসের বলেন, ‘আমি শুবমান গিলের কথা বলব। আমার মনে হয় তার ২০২৩ সালের বেশিরভাগ সময় খুব ভালো কেটেছে। অন্য প্রান্তে রোহিত শর্মার কাছ থেকে সে নিশ্চই অনেক কিছু শিখেছে। তাকে একটু একটু করে এবং তার ফর্ম ফিরে আসতে দেখা গিয়েছে। সে একজন সুপার ট্যালেন্টেড প্লেয়ার এবং সে আগামী কয়েক বছর ধরে ভারতের জন্য পরবর্তী সেনসেশন হতে চলেছে। আশা করি, তার ২০২৪ সালটা আরও ভালো ভাবে কাটবে।’

এদিকে বিশ্বকাপে দুর্দান্ত ছিলেন রাচিন। ১০ ম্যাচে ১০৬.৪৪ গড়ে করেছেন ৫৭৮ রান। আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা চারে ছিলেন এই তরুণ ওপেনার। পাশপাশি দলের প্রোয়জনে বল হাতেও অবদান রাখতে পারেন এই অলরাউন্ডার।

নাসের বলেন, ‘যে মানুষটি বিশ্বকাপে আলোকিত করেছিল সে হলো রচিন রবীন্দ্র। বিশ্বকাপে যাওয়ার আগে, আমি তাকে ইংল্যান্ডে কিছুটা দেখেছিলাম। সে লর্ডসে নেমে অর্ডারটি ভেঙে দিয়েছিলেন। আমি ভেবেছিলাম সে খেলতে পারবে। যখন তাকে অর্ডারের শীর্ষে সুযোগ দেয়া হয়েছিল, সে এটি করে দেখিয়েছিল। আশা করি, সে তার অগ্রগতি চালিয়ে যেতে পারবে।’