প্রচন্ড তাপদাহে পথের কুকুরের জন্য রাস্তার পাশে পানির ব্যবস্থা

Provision of roadside water for street dogs
নিজস্ব প্রতিবেদক ০২ মে ২০২৪ ০৬:২৫ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক ০২ মে ২০২৪ ০৬:২৫ অপরাহ্ন
প্রচন্ড তাপদাহে পথের কুকুরের জন্য রাস্তার পাশে পানির ব্যবস্থা
প্রচন্ড তাপদাহে পথের কুকুরের জন্য রাস্তার পাশে পানির ব্যবস্থা। ছবি: বিজয় বাংলা নিউজ

দেশব্যাপী তীব্র তাপদাহে চলছে। পুড়ছে পথ-ঘাট। উত্তপ্ত রাজশাহী নগরীতে  ওষ্ঠাগত মানুষ ও পশু-পাখি। এই খরাতাপে নগরীতে বিভিন্ন সংগঠন মানুষদের খাবার পানি ও সরবত পান করাচ্ছে। কিন্তু পথের কুকুররা এই গরমে খাবার পনি সংকটে ঘুরছে। তাদের পানি পানের কনো ব্যবস্থা নাই।  রাস্তার কুকুরদের চিন্তা মাথায় রেখে সাগরপাড়া এলাকার প্রায় ২০ টার বেশি জায়গায় পানির ব্যবস্থা করেছেন রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থী সাদমান সাকিব ও তার বন্ধুরা। এই মহতি উদ্যোগে অংশগ্রহণ করে উক্ত এলাকার স্কুল,কলেজ পড়ুয়া আরও বেশ কিছু শিক্ষার্থী।


প্রচন্ড তাপদাহে পথের কুকুরের জন্য রাস্তার পাশে পানির ব্যবস্থা। ছবি: বিজয় বাংলা নিউজ

সাদমান সাকিব জানায়, আমরা এই গরমে নিজেদের রক্ষার চেষ্টা করছি। একটু স্বস্তির জন্য ঘন ঘন পানি পান করছি। কিন্তু পশু পাখিরা এই তাপদাহে খুব অসহায়। সেই চিন্তা থেকেই পথের কুকুরের জন্য আমাদের ছোট্ট প্রচেষ্টায় এই পানির ব্যবস্থা।