১৫ বছরেও যে উন্নয়ন কাজ করতে পারেনি সে ৫৫ বছরেও পারবে না

Parliament election
নিজস্ব প্রতিবেদক ৩১ ডিসেম্বর ২০২৩ ১০:৪০ পূর্বাহ্ন নির্বাচন
নিজস্ব প্রতিবেদক ৩১ ডিসেম্বর ২০২৩ ১০:৪০ পূর্বাহ্ন
১৫ বছরেও যে উন্নয়ন কাজ করতে পারেনি সে ৫৫ বছরেও পারবে না

দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, ১৫ বছরেও যে উন্নয়ন কাজ করতে পারেননি সে ৫৫ বছরেও করতে পারবেন না।ভোটটা গোপনে দেবেন। আমার যিনি প্রতিদ্বন্দ্বী তিনি চিন্তা করছেন কি হয়ে যাচ্ছে, আমার হাত থেকে সব চলে যাচ্ছে। মাহিয়া মাহি বলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাগাইল এলাকায় আমার নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

রবিবার (৩১ ডিসেম্বর) সকালে গোদাগাড়ী উপজেলার  তার নির্বাচনী এলাকায় প্রাচারণার সময় তিনি ভোটারদের এসব কথা বলেন। মাহি বলেন, আপনাদের মুখে বলার দরকার নাই, কাকে ভোট দেবেন। গোপানে ভোট কেন্দ্রে গিয়ে যেখানে সিলটা মারবেন, আপনার পাশে কেউ দাঁড়িয়ে থাকবে না। সেখানে সিসি ক্যামেরাও থাকবে না। আপনাদের সবাইকে বলব সেই দিনে প্রতিবাদ করুর জুলুমের বিরুদ্ধে, জমিদার সাহেবের বিরুদ্ধে। কথা যেন ঠিক থাকে ভাই, ট্রাক মার্কায় ভোট চাই। ভয় পাওয়ার এখন সময় নাই। ৭ তারিখে ভাগ্য পরির্বতন হবে ইনশাআল্লাহ। দেখা হবে বিজয়ে।

তিনি বলেন, আমি জয়ী হলে সবার পরামর্শ নিয়ে তানোর-গোদাগাড়ীর ব্যাপক উন্নয়ন করবো, কাঁচা রাস্তা দ্রুত পাকা করবো। বিজয়ী হবার পর সরকারী সহায়তা পেতে যদি দেরি হয়, তাহলে আমার নিজস্ব অর্থ দিয়ে আপনাদের চলা চলের জন্য ইটতো বিছাতে পারবো?  আজ ১৫ বছরেও আপনাদের এইসব রাস্তা কাঁচা রয়েছে। আমি আমার গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে আপনাদের এখানে আসতে পারছিলাম না, খুব কষ্ট করে এলাম। ১৫ বছরেও যে উন্নয়ন কাজ করতে পারেননি সে ৫৫ বছরেও করতে পারবেন না। আমি নির্বাচিত হলে মেয়েদের কর্ম সংস্থানের ব্যবস্থা করবো। মাহিয়া মাহি আরও বলেন, আপনারা বয়স্কো ভাতা, বিধবা ভাতা এমন কি করোনার সময় সরকার যে টাকা আপনাদের জন্য বরাদ্দ দিয়েছে সেগুলো আপনারা ঠিকমত পাননি। এইসব টাকা কারা খেয়েছে? আপনারকি আর নির্যাতিত হতে চান?  অপমানিত, লাঞ্ছিত হতে চান? আজ শিক্ষকরা লাঞ্ছিত, কৃষকরা লাঞ্ছিত। জমিদার সাহেবের জমিদারী থাকুক এটা আপনারা আবারো চান? গরিবের পাশে বসে সুখ দুঃখের কথা যদি শুনতে না পারেন তাহলে এই রকম জনপ্রতিনিধি আমাদের দরকার নেই।

স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি সারাদিন গোদাগাড়ী-তানোর এলাকায় কখনো গাড়িতে কখনো পায়ে হেটে ভোটারদের সাথে কথা বলেন। ট্রাক মার্কায় ভোট চেয়ে কাকনহাট, বামনাইল, যদপুর, রিশিকুল সহ তার নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন।