টেকনাফে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
Drug dealer arrested
কক্সবাজারের টেকনাফে পুলিশ ৫,৪০০ পিস ইয়াবা ট্যাবেলটসহ মাদক ব্যবসায়ি মোঃ ইউসুফকে (৫০) গ্রেফতার করেছে।
বিজয় বাংলা নিউজ কে টেকনাফ থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি জানিয়েছেন, গতকাল পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার) এর নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল, রাসেল, পিপিএম-সেবা এর সার্বিক তত্ত্বাবধানে টেকনাফ মডেল থানার বিশেষ টিম গোপন সংবাদে অভিযান চালায়। পরিচালিত অভিযানে টেকনাফ হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রঙ্গিখালী গাজীপাড়ার ইউসুফ এর বসত বাড়ি থেকে মাদক ব্যবসায়ি দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে এস.আই মোঃ রুবেল সঙ্গীয় ফোর্সদের সহায়তায় সংঘবদ্ধ চক্রের সদস্য মোঃ ইউসুফ (৫০)'কে গ্রেফতার করে। এঘটনায় মোঃ ইউসুফ (৫০), পিতা-মৃত হাচুয়া, রঙ্গিখালী, গাজীপাড়া, ৭নং ওয়ার্ড, হ্নীলা, টেকনাফকে ৫,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক আটক করে।