নিহত ৩

জামালপুরে সিএনজিতে ট্রাকের ধাক্কায়

CNG truck crash
অনলাইন ডেস্ক ০২ জানুয়ারি ২০২৪ ০৮:৩৮ পূর্বাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ০২ জানুয়ারি ২০২৪ ০৮:৩৮ পূর্বাহ্ন
জামালপুরে সিএনজিতে ট্রাকের ধাক্কায়
সিএনজি চালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় তিনজন নিহত

জামালপুর সদর উপজেলায় একটি সিএনজি চালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো দুইজন। 

মঙ্গলবার (২ জানুয়ারি) উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের ভারুয়াখালি বাজারে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মহব্বত আলী বলেন, ‘ভারুয়াখালী বাজার এলাকায় সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয় একটি দ্রুতগামী ড্রাম ট্রাক। এতে হতাহতের ঘটনা ঘটে। নরুন্দি তদন্ত কেন্দ্রের আইসি নূর মোহম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল দুর্ঘটনাস্থলে রয়েছেন।