পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি

President Md. Sahabuddin
অনলাইন ডেস্ক ০২ জানুয়ারি ২০২৪ ০৯:২১ পূর্বাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক ০২ জানুয়ারি ২০২৪ ০৯:২১ পূর্বাহ্ন
পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় বঙ্গভবনে এ ভোট দেবেন তিনি। 


মঙ্গলবার (২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। ভোটকেন্দ্রে যেতে অসমর্থ- এমন চার ধরনের ভোটাররা ডাকে (পোস্টাল ব্যালটে) ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন- নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে এই বিধান চালু হয়েছে। নির্বাচন কমিশন থেকে এবারের সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটদানে উৎসাহিত করতে প্রচারণার উদ্যোগ নেয়া হয়েছে।


সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ে সভার ইসির পক্ষ থেকে পোস্টাল ব্যালটে ভোটদানে উৎসাহিত করতে বিদেশে বাংলাদেশ মিশনসহ সংশ্লিষ্টদের মাঝে প্রচারণার নির্দেশনা দেয়া হয়। রাষ্ট্রপতির ভোট প্রয়োগের মাধ্যমে পোস্টাল ব্যালটের বিষয়টি জনপ্রিয় করতে চায় নির্বাচন কমিশন।