কক্সবাজারে ৫ম পর্যায়ের (২য় ধাপে) ২৬১ পরিবার পাচ্ছে গৃহ
কক্সবাজারে আরো ২৬১ ভূমিহীন-গৃহহীন পরিবার গৃহ পাচ্ছেন। এর ফলে সরকারের চলমান ভূমি ও গৃহ প্রদান কার্যক্রম আরো একধাপ এগিয়ে যাওয়ার পাশাপাশি সফলতার মুখ দেখছে।
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ের (২য় ধাপ) জমি সহ গৃহ প্রদান কার্যক্রম উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং এ উপরোক্ত তথ্য নিশ্চিত করা হয়েছে।
গতকাল রোববার ৯ জুন বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: জাহিদ ইকবাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, প্রেস ক্লাব সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম ও সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।
উল্লেখ্য, ১১ জুন মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার ভাদিতলার পূর্ব দরগাহ পাড়া আশ্রয়ন প্রকল্প প্রান্তে ভিডিও কনফারেন্সে সরাসরি যুক্ত হয়ে এদিন ভূমি-গৃহহীন মুক্ত ঘোষণা করবেন। ভূমি-গৃহ বুঝে পাবেন কক্সবাজার সদর উপজেলায় ৭৫টি, ঈদগাঁও উপজেলায় ১৪৬টি এবং মহেশখালী উপজেলায় ৪০টি।