দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি বন্ধ

Ferries are closed
অনলাইন ডেস্ক ০২ জানুয়ারি ২০২৪ ১০:৫৭ অপরাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক ০২ জানুয়ারি ২০২৪ ১০:৫৭ অপরাহ্ন
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি বন্ধ
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি বন্ধ

ঘন কুয়াশায় নৌ-দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ নৌরুটে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে ছোট বড় বেশকিছু যানবাহন নদীপারের অপেক্ষায় আটকা পড়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় রাত সাড়ে ১১টা থেকে এরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।