কক্সবাজারে নিরাপদ খাদ্য নিশ্চিতে মন্ত্রীর গুরুত্বারোপ

Cox's Bazar
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১২ জুন ২০২৪ ০৯:১৬ পূর্বাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১২ জুন ২০২৪ ০৯:১৬ পূর্বাহ্ন
কক্সবাজারে নিরাপদ খাদ্য নিশ্চিতে মন্ত্রীর গুরুত্বারোপ
কক্সবাজারে নিরাপদ খাদ্য নিশ্চিতে মন্ত্রীর গুরুত্বারোপ

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় কক্সবাজারের হােটেল রেস্তোরাঁ ও খাদ্যস্থাপনায় নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার ১২ জুন এসটিআইআরসি প্রকল্পের কক্সবাজারের হোটেল রেস্তোরাঁ ও খাদ্যস্থাপনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সচিব মো: ইসমাইল হোসেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া, উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো: আব্দুর রহমান খান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: নাজমুল ইসলাম, জেলা সিভিল সার্জন অফিস প্রতিনিধি উচাপ্রু মারমা প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হােটেল ও রেস্তোরাঁ মালিক, সংগঠক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মন্ত্রী পর্যটন নগরি কক্সবাজারে নিরাপদ খাদ্যের উপর গুরুত্বারোপ করেন। সংশ্লিষ্টদের নিয়মিত তদারকির তাগিদ দেন।