বেড়েছে আদা, পেঁয়াজ ও রসুনের দাম

Price of onion and garlic
অনলাইন ডেস্ক: ১৬ জুন ২০২৪ ০২:২৮ পূর্বাহ্ন কৃষি
অনলাইন ডেস্ক: ১৬ জুন ২০২৪ ০২:২৮ পূর্বাহ্ন
বেড়েছে আদা, পেঁয়াজ ও রসুনের দাম
সংগৃহীত ছবি

ঈদকে সামনে রেখে এক সপ্তাহের ব্যবধানে ৪০ টাকা বেড়ে আদার কেজি পৌঁছেছে ৩০০ টাকায়। দেশি পেঁয়াজ ও রসুনের উচ্চমূল্য রয়েছে অপরিবর্তিত। এছাড়া ক্রস জাতের পেঁয়াজের দাম কেজিতে পাঁচ টাকা বেড়ে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচসহ বেশ কিছু সবজি এবং ডিমের দামও বেড়েছে।

শুক্রবার (১৪ জুন) রাজধানীর মিরপুর ১ নম্বরের কাঁচা বাজারে সরেজমিন দেখা যায়, মানভেদে ক্রস জাতের পেঁয়াজ ৮৫ টাকা, দেশি পেঁয়াজ ৯০ টাকা, লাল আলু ৬০ টাকা, সাদা আলু ৬০ টাকা, বগুড়ার আলু ৭০ টাকা, নতুন দেশি রসুন ২২০ টাকা, চায়না রসুন ২২০-২৩০ টাকা, চায়না আদা ৩০০ টাকা, ভারতীয় আদা ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে ক্রেতাদের অভিযোগ, ঈদকে কেন্দ্র করে এসব পণ্যের দাম বাড়ানো হয়েছে। বিক্রেতারা বলছেন, ঈদ নয়, আগে থেকেই এসব পণ্যের দাম বাড়তি।