শেষ সময়ে পদ্মা সেতু অতিক্রম করে বাড়ি ফিরছেন মানুষ

People are returning home after crossing the Padma Bridge
অনলাইন ডেস্ক: ১৬ জুন ২০২৪ ০৩:২২ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক: ১৬ জুন ২০২৪ ০৩:২২ পূর্বাহ্ন
শেষ সময়ে পদ্মা সেতু অতিক্রম করে বাড়ি ফিরছেন মানুষ
পদ্মা সেতুর টোল প্লাজা ।.....সংগৃহীত ছবি

রাত পোহালেই ঈদ। রবিবার দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মুন্সীগঞ্জের মাওয়া দিয়ে শেষ সময়ে পদ্মা সেতু অতিক্রম করে বাড়ি ফিরছেন অনেক কর্মজীবী মানুষ। 

তাই শেষ দিনেও পদ্মা সেতুর টোল প্লাজা ঘিরে ছিল লম্বা লাইন। এদিন মোটরসাইকেলের চাপ বেশি ছিল। তাই বাইকারদের জন্য নির্দিষ্ট বুথের সাথে আরও একটি বুথ বাড়ানো হয়। বাকি ৬টি বুথে ট্রাকসহ অন্যান্য যান সেতুতে প্রবেশ করে। 

তবে ভোর থেকে যানবাহনে চাপ বেশি থাকলেও বেলা বৃদ্ধির পর তা কমে আসে। তবে পরিবর্তনও হচ্ছে।  কখনো যানবাহনের চাপ বেড়ে লাইন লম্বা হচ্ছে। 

আবার কখনো ফাঁকা হয়ে যাচ্ছে। সেতু দিয়ে মাত্র ৯-১০ মিনিটে পদ্মা পারি দিতে পেরে খুশি ঘরমুখো মানুষ। গত ২৪ ঘন্টার ৩৮ হাজার যান পারাপারে ৪ কোটি ২৮ লাখ টাকা টোল আদায় হয়। 

এদিকে ঈদযাত্রার পর ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে পরিকল্পনা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।