সীতাকুণ্ডে মালবাহী ইঞ্জিন লাইনচ্যুত, ট্রেন চলাচল স্বাভাবিক

Freight train engine derailed
অনলাইন ডেস্ক ১৭ জুন ২০২৪ ০১:৩৬ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১৭ জুন ২০২৪ ০১:৩৬ পূর্বাহ্ন
সীতাকুণ্ডে মালবাহী ইঞ্জিন লাইনচ্যুত, ট্রেন চলাচল স্বাভাবিক
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।....সংগৃহীত ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। সোমবার সকাল পৌনে ৭টায় উপজেলার ফৌজদারহাট জলিল স্টেশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে।

ঘটনাটি ট্রেন লাইনের লুফ লাইন অংশে ঘটায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ফৌজদারহাট স্টেশন এলাকায় সকাল পৌনে ৭টায় ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। মালবাহী ট্রেনটি তেল বহন করে  ঢাকার দিকে যাচ্ছিল।

ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিশ্বনাথ চন্দ্র পন্ডিত বলেন, মালবাহী ট্রেনটি তেল বহন করে  ঢাকার দিকে যাচ্ছিল। মালবাহী ট্রেনের ইঞ্জিনটি ফৌজদারহাট স্টেশন এলাকা অতিক্রম করার সময় হঠাৎ লাইনচ্যুত হয়ে যায়। এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। ঘটনাটি লুফ লাইনে ঘটায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।