উখিয়ায় পাহাড় ধসে নিহত ৯

9 killed by mountain collapse in Ukhia
অনলাইন ডেস্ক ১৯ জুন ২০২৪ ০১:০০ পূর্বাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক ১৯ জুন ২০২৪ ০১:০০ পূর্বাহ্ন
উখিয়ায় পাহাড় ধসে নিহত ৯
সংগৃহীত ছবি

প্রবল বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে নয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আটজন রোহিঙ্গা ও একজন স্থানীয়।

বুধবার (১৯ জুন) ভোরে এ ঘটনা ঘটে।  

কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসুদ্দৌজা জানান, অতি বর্ষণের কারণে উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে তিনজন, ১০ নম্বর রোহিঙ্গা শিবিরে চারজন, ৮ ইস্ট রোহিঙ্গা শিবিরে একজন ও ১৪ নম্বর রোহিঙ্গা শিবিরে একজন স্থানীয় জনগোষ্ঠীর মানুষ মারা গেছেন।