জাতীয় আদিবাসী পরিষদের মান্দা উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন
জাতীয় আদিবাসী পরিষদের মান্দা উপজেলার ত্রিবার্ষিক সম্মেলন ও কমিটি গঠন হয়েছে।জেলার মান্দা উপজেলার সাতবাড়িয়াতে ২১জুন শুক্রবার দিনব্যাপী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে হরেন্দ্রনাথ মাহালির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনেশ মার্ডী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রসিডিয়াম সদস্য খ্রীষ্টিনা বিশ্বাস। রাজশাহী মহানগর সভাপতি মুকুল বিশ্বাস ও সাধারণ সম্পাদক ছোটন সরদার। আরও উপস্থিত ছিলেন মান্দা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা মন্ডলির সম্মানিত সদস্য পরিতোষ প্রামানিক। এছাড়াও নওগাঁ জেলার আহবায়ক আমিন কুজুর, যুগ্ম আহবায়ক রুপচাদ লাকড়া, নারী নেত্রী নিতি মুন্ডা প্রমুখ।
দিনব্যাপী সম্মেলন ও আলোচনা সভায় জাতীয় আদিবাসী পরিষদের সকল জেলা ও উপজেলা কমিটি শক্তিশালী করে,আদিবাসীদের অধিকার ও নয় দফা দাবির আন্দোলন সংগ্রাম বেগবান করার উৎসাহ প্রদান করে বক্তারা বক্তব্য রাখেন।ত্রিবার্ষিক সম্মেলনে মান্দা উপজেলার সকল ইউনিয়ন কমিটির সভাপতি ওসাধারণ সম্পাদকসহ সকল গ্রামের আদিবাসী জনগোষ্ঠীর সকল সম্প্রদায়ের মানুষজন ও সুশিল সমাজের মানুষ উপস্থিত ছিলেন।
ত্রি-বার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে লক্ষিন্দর উরাওকে সভাপতি। কৃষ্ণ চন্দ্র পাহানকে সাধারণ সম্পাদক ও দিলিপ উরাওকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে একত্রিশ সদস্যের কমিটি গঠন করা হয়।