স্ত্রীকে বাঁচাতে গিয়ে মারা গেলেন স্বামীও

The husband also died trying to save his wife
অনলাইন ডেস্ক: ২৩ জুন ২০২৪ ০২:৩২ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক: ২৩ জুন ২০২৪ ০২:৩২ পূর্বাহ্ন
স্ত্রীকে বাঁচাতে গিয়ে মারা গেলেন স্বামীও
......সংগৃহীত ছবি

ত্রুটিযুক্ত তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন স্ত্রী নিলুফা বেগম। স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী আজিজুল মল্লিকও মৃত্যুর কোলে ঢোলে পড়েন। শনিবার (২২ জুন) রাতে শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের মান্নান মল্লিক কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, মান্নান মল্লিক কান্দি গ্রামের নামিজ উদ্দিনের ছেলে আজিজুল মল্লিক (৫০) ও তার স্ত্রী নিলুফা বেগম (৪৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ঘরের ত্রুটিযুক্ত বৈদ্যুতিক তারে স্কটেপ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করে ওঠেন নিলুফা বেগম। এ সময় আজিজুল মল্লিক স্ত্রী নিলুফাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরে প্রতিবেশীরা ঘরের প্রধান সুইচ বন্ধ করে তাদেরকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক স্বামী-স্ত্রী দুইজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত আজিজুল মল্লিকের চাচাতো ভাই বোরহান উদ্দিন মল্লিক বলেন, গতকাল রাতে ভাবি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে ভাই তাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এরপর তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেছেন।

বিষয়টি জাজিরা থানা পুলিশে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান  বিষয়টি নিশ্চিত করেছেন।