কক্সবাজারে উন্নয়ন সমন্বয় কমিটির সভা

Cox's Bazar
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৩ জুন ২০২৪ ০৮:২০ পূর্বাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৩ জুন ২০২৪ ০৮:২০ পূর্বাহ্ন
কক্সবাজারে উন্নয়ন সমন্বয় কমিটির সভা
কক্সবাজারে উন্নয়ন সমন্বয় কমিটির সভা

কক্সবাজার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ২৩ জুন জেলা প্রশাসকের শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়ার সংসদ সদস্য (অব.) মেজর সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, সিভিল সার্জন ডাঃ আসিফ আহমেদ হাওলাদার, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ, জেল সুপার মোঃ শাহ আলম খান, জেলা ট্রাফিকের সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানবৃন্দ।

সভায় জেলায় সম্পন্ন হওয়া এবং চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উপর আলোচনা হয়। টেকসই উন্নয়নে গুরুত্বারোপ করা হয়।