রাসিক মেয়র ও শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

Greetings from Minister of State for Employment
নিজস্ব প্রতিবেদক: ২৫ জুন ২০২৪ ১১:০০ পূর্বাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ২৫ জুন ২০২৪ ১১:০০ পূর্বাহ্ন
রাসিক মেয়র ও শ্রম ও কর্মসংস্থান  প্রতিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
রাসিক মেয়র ও শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ নজরুল ইসলাম চৌধুরীর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এএইচএম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার বিকেলে শাহ মখদুম বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা।

উল্লেখ্য, সোমবার (২৪জুন) দুই দিনের সফরে রাজশাহীতে আসেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী  বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ নজরুল ইসলাম চৌধুরী। সরকারি সফর শেষে মঙ্গলবার বিকেলে বিমানযোগে রাজশাহী ত্যাগ করেন তিনি।