ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

Train movement between Dhaka and North Bengal is normal
অনলাইন ডেস্ক : ২৭ জুন ২০২৪ ১২:৩০ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ২৭ জুন ২০২৪ ১২:৩০ অপরাহ্ন
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক
গাজীপুরে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের বিকল ইঞ্জিন সরিয়ে নেওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।.....সংগৃহীত ছবি

গাজীপুরে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের বিকল ইঞ্জিন সরিয়ে নেওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টা ২০মিনিটে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার হানিফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন বিকেল ৪টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর পার হয়। কিছু দূর যাওয়ার পর মির্জাপুর রেলস্টেশন ও কালিয়াকৈর হাইটেক রেলওয়ে স্টেশনের মাঝামাঝি বাজহিজুলতলী এলাকায় পৌঁছালে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। 

 হানিফ আলী বলেন, ইঞ্জিন বিকলের সংবাদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। সন্ধ্যা ৭টার দিকে ঢাকা থেকে পাঠানো ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। পরে ট্রেন থেকে বিকল ইঞ্জিন কেটে নিয়ে সচল ইঞ্জিন লাগানো হলে সন্ধ্যায় ৭টা ২০মিনিটের দিকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। পরে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল শুরু হয়। বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি দেওয়া ট্রেনগুলো পর্যায়ক্রমে ছেড়ে যাচ্ছে।