ঢাকায় নানা আয়োজনে ১৬৯ মহান সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত
১৬৯ মহান সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী ঢাকা রমনা ইনস্টিটিউশন ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) অডিটোরিয়ামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে ইনস্টিটিউশন ইঞ্জিনিয়ার্স অডিটোরিয়াম থেকে শোভাযাত্রাটি বের হয়ে মেন মেন সড়ক ঘুরে একই স্থান শেষ হয়। আলোচনা সভায় উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কেন্দ্র কমিটির সভাপতি হিংগু মুরমু সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে ছিলেন গণপ্রজাতস্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। স্বাগত বক্তব্য রাখেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট প্রভাত টুডু। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান,ভারত প্রেসিডেন্ট সান্তাল পারগানা ফ্লিম আর্ট এন্ড কালচার এ্যাসেসিয়েশন ব্লেস ইম্মানুয়েল টুডু।
ঢাকা অ্যাডভেন্টিস্ট প্রি-সেমিনার অ্যান্ড স্কুল (ড্যাপস) ভাইস প্রিন্সিপাল বাবলু হেমব্রম, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কেন্দ্র কমিটি সিনিয়র সহ-সভাপতি বদন মুরমু, ভারতীয় উপমহাদেশে ১৮৫৫ খ্রিস্টাব্দের ৩০ শে জুন নায্যতা প্রতিষ্ঠার স্বপ্ন সারথী সাঁওতাল নেতা সিধু - কানুন নেতৃত্বে বর্তমান সাওতান পরগণার ভগনাডিহি প্রান্তের বিশাল জনসভা স্বরাজের ঘোষানে করেছিলেন এবং ৭ই জুলাই পাঁচকাঠিয়ার রাকশী বটমূলে এ হুলের সূচনা হয়। ইতিহাসে এটিই সাঁওতাল বিদ্রোহী দিবস নামে পরিচিত। বৈচিত্র্য প্রান - প্রকৃতি বহু জাতি-গোষ্ঠী-লিঙ্গ-সম্প্রদায় ভাষা সাংস্কৃতির মানুষের দেশ বাংলাদেশ। এই বৈচিত্র আমাদের সৌন্দর্য ও প্রাণশক্তি। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আমাদের সংবিধানের প্রস্তাবনায় সকল মানুষ বৈচিত্রতা এবং সম্পত্তির সাথে সমমর্যাদা ও সমতা ভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকারী উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের মূলমন্ত্র ও আদর্শ। ন্যায় ও সাম্যতার চেতনার উদ্বুদ্ধ হয়। বক্তারা তাদের বক্তব্যে এসব কথা বলেন। দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন জেলার উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের নেতাকর্মী সহ অঙ্গ সংগঠনের আদিবাসীরা উপস্থিত ছিলেন।সঞ্চালনা করেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক প্রদীপ হেমব্রম।