ধেছুয়াপালং ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহের সফল সমাপ্তি

'Smart land services,
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৯ জুন ২০২৪ ০৬:০৫ পূর্বাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৯ জুন ২০২৪ ০৬:০৫ পূর্বাহ্ন
ধেছুয়াপালং ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহের সফল সমাপ্তি
ধেছুয়াপালং ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহের সফল সমাপ্তি

'স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা দেশের ন্যায় কক্সবাজার জেলায় ভূমি সেবা সপ্তাহ (৮ জুন হতে ১৪ জুন) ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে ধেছুয়াপালংস্থ ভূমি অফিসে সেবা সপ্তাহের উদ্বোধন হয়েছিল। নির্ধারিত সময়ে সফলভাবে এখানে সেবা সপ্তাহের সমাপ্তি ঘটে।

বিজয়বাংলা নিউজকে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সেলিম উল্লাহ জানান, সেবা সপ্তাহে  ব্যাপক জনসম্পৃক্ততা ছিলো। আমরা চাহিদা মতো মানুষের সেবা দিয়ে পাশে থেকেছি। সরকারি সেবা নিয়মিত দিতে তাঁর আন্তরিকতার কমতি নাই জানান।

এর আগে সেবা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোদেসতা বেগম রিনা ও খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল হক কোম্পানি।