বকেয়া বিল চাওয়ায় পল্লী বিদ্যুতের ২ কর্মীকে মারধর

2 workers of Palli Vidyut were beaten up for demanding outstanding bills
অনলাইন ডেস্ক ০১ জুলাই ২০২৪ ০১:০৭ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ০১ জুলাই ২০২৪ ০১:০৭ পূর্বাহ্ন
বকেয়া বিল চাওয়ায় পল্লী বিদ্যুতের ২ কর্মীকে মারধর
বকেয়া বিল চাওয়ায় পল্লী বিদ্যুতের ২ কর্মীকে মারধর

টাঙ্গাইলের ভূঞাপুরে বকেয়া বিলের টাকা চাইতে গিয়ে দুই পল্লী বিদ্যুতের লাইনম্যানের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত শাহীন আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (৩০ জুন) দুপুরে উপজেলার কুঠিবয়ড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন, ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-১ ভূঞাপুর সাব জোনাল অফিসের লাইনম্যান (লেভেল-১) শাহীন আলম ও কায়সার।

আহত কায়সার বলেন, কুঠিবয়ড়া বাজারে সেলিম মিয়ার দোকানে ৬ মাসের বিদ্যুৎ বিল বকেয়া ছিল। সেখানে গিয়ে প্রথমে তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করতে বলা হয়। কিন্তু তারা কিছুতেই বিল দিতে চায়নি। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে যাওয়ায় সেলিম ও তার ছেলে হৃদয় আমাদের ওপর হামলা করে। এতে আমার সহকর্মী শাহীন আলম গুরুতর আহত হয়। মারধরের পর বাজারেই আটকিয়ে রাখা হয়। পরে পুলিশের সহায়তায় মুক্তি পেয়ে হাসপাতালে যাই। হাসপাতালে শাহীনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-১ ভূঞাপুর সাব জোনাল অফিসের সহকারী জুনিয়র প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। বিদ্যুতের বকেয়া আদায় করতে গিয়ে তাদের ওপর হামলা করা হয়। উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনাপূবর্ক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভূঞাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, পল্লী বিদ্যুতের লোকজন বকেয়া আদায় করতে গিয়েছিল। এসময় বকেয়া পরিশোধ না করায় তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তর্কাতর্কি একপর্যায়ে লাইনম্যানদের ওপর হামলা করা হয়। পরে খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অর্নিকা রায় বলেন, এই ঘটনায় পল্লী বিদ্যুতের শাহীন নামের একজনকে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে জখম রয়েছে। 


বিবিএন/এসডি-০১