রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগ এর কর্মীসভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে আজ ১ জুলাই বিকালে ৪ টায় কুমারপাড়াস্থ রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগ এর কর্মীসভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: বিশ্বাস মুতিউর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ড.মো: হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনমো: বজলুল করিম মীর, কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ। উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি মো. মনিরুজ্জামান খান মনির এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি । এসময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো. মুকুল শেখ, মো. মাজেদুল আলম শিবলী, মো. জয়নাল আবেদীন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রায়হানুল রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক মো. খালেদ হাসান বিপ্লব, অরবিন্দ দত্ত বাপ্পি, গ্রন্থনা প্রকাশনা বিষয়ক সম্পাদক মুরসালীন হক রাবু, সহ-সম্পাদক প্রণব কুমার সরকার, এস এম আশিকুর রহমান অদ্বিত। এছাড়াও রাজশাহী মহানগর যুবলীগের ৩৭ সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক ও যুগ্ন-আহবায়করা এবং কর্মীরা উপস্থিত ছিলো।তৌরিদ আল মাসুদ রনি সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজশাহী মহানগর।