ঘুরতে গিয়ে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু

Two friends died in boat sinking
অনলাইন ডেস্ক: ০৬ জুলাই ২০২৪ ০৪:৫৯ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক: ০৬ জুলাই ২০২৪ ০৪:৫৯ পূর্বাহ্ন
ঘুরতে গিয়ে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু
....সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে ঘুরতে গিয়ে নৌকা ডুবে সজল (১৮) ও তন্ময় (১৯) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন। নিহতরা একই উপজেলার দাড়িয়াপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

শনিবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ি এলাকায় নৌকা নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৯ জন বন্ধু মিলে নৌকা ভাড়া করে ঘুরতে বের হয়েছিলেন। রেশমবাড়ি যাওয়ার পথে জগুরদোলা এলাকায় পৌঁছালে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এসময় সজল ও তন্ময় নামে দুজন পানিতে তলিয়ে নিখোঁজ হন। বাকিরা সাঁতরে উপরে উঠে আসেন। এক ঘণ্টা খোঁজাখুঁজির পর ওই দুজনকে পাওয়া গেলেও হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজ রানা এ বিষয়টি নিশ্চিত করেন।