সাংবাদিক আলামিন হোসেনের পিতার মৃত্যুতে রাসিক মেয়রের শোক
AHM Khairuzzaman Liton
স্বদেশ প্রতিদিন পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান আলামিন হোসেনের পিতা আফসার আলী (৫৫) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শনিবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র মহোদয়।
শোক বিবৃতিতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর দক্ষিণপাড়া নিবাসী আফসার আলী শুক্রবার (৫ জুলাই) দিবাগত রাত ১০টা ২০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।