বদলি হলেন অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ

Apple Mahmud
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৭ জুলাই ২০২৪ ০৬:৪৬ পূর্বাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৭ জুলাই ২০২৪ ০৬:৪৬ পূর্বাহ্ন
বদলি হলেন অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের নবাগত পুলিশ সুপার মনজুর মোরশেদ

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওন থেকে বান্দরবান জেলায় বদলি হয়েছেন অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। পুলিশ সুপার হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন মোহাম্মদ মনজুর মোরশেদ (বিপিএম-সেবা)।

অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ দীর্ঘদিন কক্সবাজার থাকাকালে পর্যটন এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে ব্যাপক অবদান রাখেন। এছাড়া সার্বিক উন্নয়নে তিনি প্রশংসনীয় ভুমিকা পালন করেন। 

আপেল মাহমুদ ছিলেন অপরাধীর আতংক। তাঁর নেতৃত্বে নিয়মিত পেশাদার ছিনতাইকারী, সন্ত্রাসী, চোর আটক ছিলো লক্ষ্যনীয়। পর্যটকদের আকৃষ্টে তিনি নিত্যনতুন পন্থা অবলম্বন করতেন।

নবাগত পুলিশ সুপার মনজুর মোরশেদ এখানকার পর্যটন শিল্প উন্নয়ন, পর্যটকদের ভ্রমণ আনন্দে শৃঙ্খলা ও নিরাপত্তায় ব্যাপক ভূমিকা রাখবেন প্রত্যাশা কক্সবাজার জেলাবাসির।